বিনোদন

ফিরছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: আবারও সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই নায়িকা। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েকদিন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

পূর্ণিমা বলেন, এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। ছটকু ভাই অভিজ্ঞ একজন পরিচালক। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়।

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ফেরদৌসও আছে এ সিনেমায়। ইতোমধ্যেই সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমাই হবে। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনকে ৪০ কোটি ডলার দিচ্ছে সৌদি

প্রসঙ্গত, গত ২৭ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল। সেটাকেই পূর্ণতা দিয়েছেন তারা। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও। রবিনের আগে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে ছিল পূর্ণিমার সংসার। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা