ছবি: সংগৃহীত
বিনোদন

ভাত-মাছ আর বিরিয়ানি খাব

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ এই তারকা রাজধানীর বনানীর অনুষ্ঠানস্থলে পৌঁছান।

আরও পড়ুন: তুমি কোন গ্রহের প্রাণী?

বলিউড অভিনেতা সোহেল খান বলেন, আমি বাংলা খাবারের অপেক্ষায় আছি। কিন্তু এখনো মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এখানে চলে এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আছি। ভাবছি, ভাত-মাছ আর বিরিয়ানি খাব। তা ছাড়া খাবার বিষয় না, আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।

সালমান খানের পরিবর্তে ঢাকায় এসেছেন সোহেল খান। তাই খানিকটা নার্ভাস ছিলেন তিনি। তা উল্লেখ করে সোহেল খান বলেন, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!

সালমান খান ঢাকায় না আসার কারণ ব্যাখ্যা করে সোহেল খান বলেন, সালমান এখন অনেক ব্যস্ত; ওর হাতে অনেক কাজ। এজন্যই ওর পরিবর্তে আমি এসেছি।

আরও পড়ুন: ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

রাজধানীর বনানীতে ‘বিইং হিউম্যান’-এর নতুন আউটলেট। সেখানে তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০ বেশি আউটলেট রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা