সালমান খান
বিনোদন

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত জনপ্রিয় অভিনেতা সালমান খান বাংলাদেশে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তার জনপ্রিয় চ্যারিটেবল ট্রাস্ট ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের আউটলেট রাজধানীর বনানীতে শাখা চালু করতে যাচ্ছে। এক ভিডিও বার্তায় সালমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লাল-সাদা শাড়িতে মাধুরী!

এরই মধ্যে ‘বিয়িং হিউম্যান ক্লোদিং বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজও খোলা হয়েছে। ওই পেজেই মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘হায় বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটি হচ্ছে বিয়িং হিউম্যান ক্লোদিং ঢাকায় চালু হতে যাচ্ছে।’

ভিডিওতে চালু হতে যাওয়া স্টোরের ঠিকানাও জানিয়েছেন সালমান। ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিট থেকে এ স্টোর চালু হতে যাচ্ছে। ঠিকানা হাউজ-৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।

আরও পড়ুন: বিয়ের দিনই গর্ভবতী হতে চাই

বিয়িং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে।

এরই অংশ হিসেবে বিয়িং হিউম্যান ক্লোদিং চালু হয় ২০১২ সালে। বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতেই প্রতিষ্ঠিত হয় ক্লোদিং, এমনটাই জানা গেছে বিয়িং হিউম্যান ক্লোদিংয়ের ওয়েবসাইটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা