রাখি সাওয়ান্ত
বিনোদন

বিয়ের দিনই গর্ভবতী হতে চাই

সান নিউজ ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মধ্যমে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি।

আরও পড়ুন: শেখ রেহানার জন্মদিন আজ

দুজনে মিলে টিকটক ভিডিও করেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের আপডেট। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি।

তিনি বলেন, ‘আলিয়া বিয়ের দুই দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানান। আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। আমার পেট যেন তখনই সবার নজরে আসে।’

এর আগে অবশ্য বিয়ে করবেন না বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে প্রেমিককে নিয়ে নিজের সুখের মুহুর্ত পার করছেন তিনি। ঘুড়ে বেড়াচ্ছেন, ছুটি কাটাচ্ছেন।

আরও পড়ুন: মা হচ্ছেন মা‌হি

প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজেকে যৌন প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন।

তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টি নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেছিলেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটওয়ালে)-এ যোগ দিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা