বিনোদন

ফের ঐশ্বরিয়ার চমক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ফের চমক নিয়ে হাজির হয়েছেন। তিনি প্রখ্যাত ভারতীয় নির্মাতা মণিরত্নমের তারকাবহুল সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

ভারতের ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’। দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)।

তারকাবহুল ঐতিহাসিক এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া। এতে রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। ট্রেলারে তার ঝলক সবার নজর কেড়ে নিয়েছে। এছাড়া সিনেমায় রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম।

আরও পড়ুন: মাকে মারধর করায় ভাইকে হত্যা

জানা গেছে, চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিকে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও।

বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে মণিরত্নমের ‘ইরুভার’, ‘গুরু’, ‘ও রাবণ’-এ দেখা গিয়েছিল সাবেক এই বিশ্ব সুন্দরীকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা