বিনোদন

ক্যাটরিনার বোনের সঙ্গে শাহরুখ পুত্রের প্রেম!

বিনোদন ডেস্ক: বলিউড কুইন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলের ইতোমধ্যে বলিউডে অভিষেক হয়েছে। সুরজ পাঞ্চোলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশ আমদিদ’। তবে এবার ছবি নয়, বাস্তবে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ফের গ্রেফতার সেই ঝুমন দাশ

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে দেখা গেল একসঙ্গে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিন উপলক্ষে এক জায়গায় জড়ো হয়েছিলেন আরিয়ান, ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ, করণ ট্যাকাররা। মঙ্গলবার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রুতি। যেখানে কেক কাটার মুহূর্ত থেকে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা দেওয়ার ছবি পোস্ট করেছেন তিনি। একগুচ্ছ ছবির মধ্যে আরিয়ানকেও শ্রুতির সঙ্গে দেখা গেছে। এক ফ্রেমে ধরা না দিলেও ওই পার্টিতেই নাকি আরিয়ান, ইসাবেলে একান্তে গল্পে মশগুল ছিলেন। ব্যস, টিনসেল টাউনেও ছড়িয়ে পড়ল গুঞ্জন! বি টাউনে কি নতুন জুটির আগমন ঘটতে চলেছে!

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা