এ আর রহমান (ছবি: সংগৃহীত)
বিনোদন

এ আর রহমানের নামে রাস্তা

সান নিউজ ডেস্ক: ভারতের প্রখ্যাত সুরকার ও অস্কার জয়ী গায়ক এ আর রহমান। তার সুরে মুগ্ধ পুরো বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো সবাই তাকে এক নামে চেনে। তবে শুধু চেনা নয়, এমন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানালো কানাডা।

আরও পড়ুন: ফের সাংবাদিকতায় হাসান মাসুদ

কানাডার ওন্টারিওর মারখাম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে ‘আল্লারাখা রহমান স্ট্রিট’। এমন সংবাদে আবেগে ভেসেছেন এ আর রহমান। এজন্য মারখাম মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সুর সম্রাট।

এ আর রহমান ইনস্টাগ্রামে লিখেছেন, আমি কখনো কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মারখামের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হলো দয়ালু, যা কি না স্রষ্টার একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক এটাই প্রার্থনা করবো। সবাই ভালো থাকুন।

তিনি আরও লিখেছেন, ভারতে আমার যেসব ভাইবোন রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ। আপানদের আশা যেন পূরণ করতে পারি সেটাই চেষ্টা করে যাবো। আপনাদের ভালোবাসাই আমার কাছে সব।

আরও পড়ুন: মন মতো হলে সিনেমা করব

সংবাদ প্রতিদিন জানায়, এ আর রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ। দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’ এবং হিন্দি ছবি ‘পিপা’র কাজে ব্যস্ত তিনি। এছাড়া বেশকিছু হলিউড প্রোজেক্ট রয়েছে তার হাতে। এর মধ্যেই এমন সুখবর পেয়ে দারুণ খুশি তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা