সাদিয়া জাহান প্রভা
বিনোদন

আদর্শ ঘরণি হওয়ার চেষ্টা!

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন।

আরও পড়ুন: মালাইকা-উরফির বিরুদ্ধে এফআইআর

প্রভা লাইট-ক্যামেরার সামনে শুধু দুর্দান্ত অভিনয়ই পারেন না; বরং গার্হস্থ্য কাজেও পারদর্শী এই অভিনেত্রী। আর সেই প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি স্থিরচিত্রে।

এ ছবিতে দেখা যায়, মেঝেতে লাল রঙের টুলে বসে আছেন এক নারী। তার পরনে নীল রঙের সালোয়ার-কামিজ। পা দিয়ে চেপে ধরেছেন বটি। সামনে পাত্র রেখে মুরগি কাটছেন তিনি। খুব ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এ অন্য কোনো নারী নন, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, নাটক-টেলিফিল্মের চরিত্রে প্রয়োজনেই কি মুরগি কাটছেন প্রভা? এ ছবির ক্যাপশনে প্রশ্নটির উত্তর দিয়েছেন তিনি। এ অভিনেত্রী লিখেন, ‘কারণ, বান্ধবীর বুয়া আসেনি। তাই মুরগি কেটে দিচ্ছি এবং আদা-রসুনও বেটে দিচ্ছি।’

অভিনেত্রী হলেও ঘরের সব কাজ পারেন প্রভা। আদর্শ ঘরণি হওয়ার সবগুণই আয়ত্ব করেছেন তিনি। সেটাই যেন বুঝিয়ে দিলেন এই ছবির মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব প্রভা। প্রায়ই নতুন নতুন ছবি শেয়ার করেন। তার রূপের দ্যুতিতে মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

এদিকে প্রভাকে দেখা যাচ্ছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে। গত ৩১ মে থেকে আরটিভিতে প্রচার হচ্ছে এটি। ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা