রণবীরকে মুক্ত হস্তে পোশাক দান
বিনোদন

রণবীরকে মুক্ত হস্তে পোশাক দান

সান নিউজ ডেস্ক : নগ্ন ফটোশুট করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। গুটিকয়েক প্রশংসা জুটলেও সমালোচনা ভিড়ে সেগুলো ম্লান। কদিন আগেই তার বিরুদ্ধে ‘নারীদের ভাবাবেগে’ আঘাতের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

এবার রণবীরের জন্য মুক্ত হস্তে পোশাক দানের আয়োজন দেখা গেল। ভারতের ইন্দোরের কিছু মানুষ একটি বাক্সে পোশাক দান করছেন রণবীরের জন্য। একটি এনজিও-র উদ্যোগে এই পোশাক দান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, রণবীরের নগ্ন ফটোশুটের ছবিটি ফ্রেমবন্দি করে একটি বাক্স বানানো হয়। সেটাতে লেখা রয়েছে, ‘সমাজের মানসিক জঞ্জাল’। ওই বাক্সে অনেককেই পোশাক দান করতে দেখা গেছে।

উল্লেখ্য, ব্যতিক্রম-উদ্ভট পোশাক পরার জন্য প্রায়শ সমালোচিত হন রণবীর সিং। যদিও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছেমতো সাজেই হাজির হন তিনি। তবে সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য একেবারে নগ্ন হয়ে ফটোশুট করেন তিনি। গত ২১ জুলাই সেই ছবিগুলো ভাইরাল হয় অন্তর্জালে।

যদিও নগ্ন হওয়া নিয়ে রণবীরের কোনো অসঙ্কোচ নেই। তিনি বলেছেন, ‘শারীরিকভাবে নগ্ন হওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই

রণবীরের এই নগ্ন ফটোশুটের কথা তার স্ত্রী দীপিকা পাডুকোনও জানতেন। এমনকি ছবিগুলো ইন্টারনেটে প্রকাশের আগেই তিনি দেখেছেন এবং স্বামীকে সমর্থন দিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা