নূতন ও শাবনূর
বিনোদন

শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করলেন এ নায়িকা।

আরও পড়ুন: ফের বাংলাদেশের গানে নারগিস ফাখরি

নূতনের মতে, শাবনূর সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। শাবনূরকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। তার সঙ্গে ববিতা ও শাবনূর দাঁড়িয়ে এমন একটি পুরনো ছবি পোস্ট করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নূতন লিখেছেন, ‘শাবনূর আমার দেখা সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। সে জানত কাকে কতটা সম্মান দিতে হয়। মানুষের মন বা মেজাজ বুঝার একটা গুণ তার আল্লাহ প্রদত্ত ছিল। অসম্ভব গুণী অভিনেত্রী; তার সবচেয়ে বড় গুণ হচ্ছে— সহশিল্পীদের সঙ্গে মজা করে তাদের অন্যমনষ্ক করে রাখত আর নিজে সিরিয়াস থাকত। সে যে সবসময় সিরিয়াস, তা সহজে বুঝতে দিত না।’

খুব সহজে সিনেমায় নিজের চরিত্রটিকে আত্মস্থ করতে পারত শাবনূর— এমন ভাষ্য নূতনের।

তিনি লিখেছেন, স্ক্রিপ্ট হাতে নিলেই শাবনূরের মধ্যে চরিত্র লালন করার একটা অস্বাভাবিক গুণ ছিল। তার হাত, পা, চোখ, শাবানা আপার মতো সমানতালে অভিনয় করত।’

শাবনূরের মতো গুণী অভিনেত্রীকে যথাযথ ব্যবহার করা হয়নি মন্তব্য তার। এ নিয়ে আক্ষেপ ঝরল নূতনের সেই পোস্টে।

আরও পড়ুন: সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

নূতন বলেছেন, ‘শাবনূরকে নিয়ে চর্চা করলে বাংলাদেশ যুগান্তকারী একজন অভিনেত্রী পেত। এক শাবনুর দিয়েই বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করা সম্ভব ছিল। তার শুরুটা যেমন ছিল, শেষটা তেমন হয়নি।’

পোস্টের শেষে নূতন লিখেছেন, ‘শাবনূর প্রথমে আমার সামনে আসত না ভয়ে। কথাও বলত না, তাকিয়ে থাকত। তবে পরে আমার জুনিয়র বন্ধুতে রূপান্তরিত হয়। অনেক বেশি আদরের আমার।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা