সানা খান
বিনোদন

নিজেকে জ্বলন্ত কবরে দেখতাম

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের লাস্যময়ী অভিনেত্রী ছিলেন সানা খান। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। দু’বছর আগেও তিনি ছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী। কিন্তু হঠাৎ ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সানা।

আরও পড়ুন: সর্বোচ্চ করদাতা অক্ষয় কুমার

এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। বলিউডকে বিদায় জানিয়ে একেবারে ইসলামের পথ বেছে নেন। এখন নিয়মিতই হিজাব পরতে দেখা যায় তাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে তিনি বলেছেন, অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল তার কাছে। কোনও কিছুর কমতি ছিল না তার কাছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, তিনি যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন। তবে এতসব কিছু থাকার পরেও একটি জিনিসের অনুপস্থিত বোধ করছিলেন তিনি। সেটা হল 'শান্তি'। কোনও কিছুতেই যেন সে সময় সানার হৃদয়ে শান্তি মিলছিল না।

অভিনেত্রীর জানান, ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে তখন ডিপ্রেশনে ভুগছিলেন।

আরও পড়ুন: আমিও বিয়ে করব

‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ এরপর তিনি গ্ল্যামার জগত ছেড়ে দেন। নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে।

২০২০ সালের অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে। এরপর এক মাসের মধ্যে গুজরাটের ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়াদ সানা খান। কিছুদিন আগে তিনি জীবনের প্রথম হজ পালন করছেন স্বামীর সঙ্গে।

প্রসঙ্গত, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ সিনেমায়ও কাজ করেছেন তিনি। তবে শোবিজ দুনিয়া ছেড়ে বর্তমানে ইসলামের পথে চলছেন সাবেক এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা