বিনোদন

ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকি

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: নির্বাচনের কাজটা খুব সহজ নয়

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৫ জুলাই) মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি। এরই মধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইন্ডিয়ান প্যানাল কোড সেকশন ৫০৬, ৩৫৪-ডি ধারায় মামলাটি দায়ের করেন ভিকি কৌশল।

ইন্ডিয়া টুডেকে ভিকি কৌশল বলেন, ‘অজ্ঞাত একজন ব্যক্তি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। একইভাবে ক্যাটরিনাকেও হত্যার হুমকি দিয়েছে।’

বিয়ের পরে দুজনেই তাদের ছবি এবং পোস্ট শেয়ার করেন সামাজিক মিডিয়াতে। দুজনেই বেশ সক্রিয়।

আরও পড়ুন: ভালোবাসায় সিক্ত ফজলে রাব্বী

এদিকে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘ফোন ভূত’ সিনেমার কাজে ব্যস্ত।

অন্যদিকে ভিকি কৌশলের হাতে ‘স্যাম বাহাদুর’, ‘গোবিন্দ নাম মেরা’ এবং সারা আলি খানের সঙ্গে ‘রোম কম’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা