সংগীতশিল্পী তপুর বাবা মারা গেছেন
বিনোদন

সংগীতশিল্পী তপুর বাবা মারা গেছেন

সান নিউজ ডেস্ক : সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু ,সংগীত জীবন শুরু হয়েছিল বাবার উপহার দেওয়া একটি গিটারের মাধ্যমে । তার বাবা শামসুদ্দিন আহমেদ মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তপু।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

তিনি জানান, এদিন ভোরে হঠাৎ করেই তার বাবার শারীরিক অবস্থায় অবনতি হয়। এরপর দ্রুত হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তপু জানিয়েছেন, তার বাবার প্রথম জানাজা হবে বারিধারা ডিওএইচএস এলাকায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি ভোলায়। সেখানেই দাফন করা হবে প্রয়াতকে।

উল্লেখ্য, বাংলা গানে একটা সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তপু। বিশেষ করে তরুণ শ্রোতাদের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য। তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলো- ‘এক পায়ে নুপুর’, ‘একটা গোপন কথা’, ‘বন্ধু ভাবো কি’, ‘মন ভালো নেই’, ‘ভুবন ডাঙার হাসি’।

মেধাবী তপু এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে দশম স্থান অর্জন করেছিলেন। সেই খুশিতে বাবা জানতে চান, তার কী পছন্দ। বাবার কাছে গিটারের আবদার করেন কিশোর তপু। বাবাও ছেলের আবদার রাখেন সানন্দে।

আরও পড়ুন:

বাবার উপহার দেওয়া সেই গিটারে টুংটাং করতে করতে সুরের ভুবনে প্রবেশ করেন তপু। সেই । প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা