সাদিয়া জাহান প্রভা
বিনোদন

এবার দর্জি হলেন প্রভা

সান নিউজ ডেস্ক: বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। এবার ঈদের নাটকে দর্জির চরিত্রে দেখা যাবে প্রভাকে। নাটকের নাম ‘বিউটি টেইলার্স’।

আরও পড়ুন: বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

এ ছাড়াও আছেন মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ। ২০ পর্বের নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব।

‘বিউটি টেইলার্স,’ ধারাবাহিকটি সম্পর্কে এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘এটি শতভাগ বিনোদনধর্মী নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, আসছে ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে।’

বঙ্গ আরও জানায়, টেইলার্স মালিকদের প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে, আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রং বদল। আর ঠিক সেই গল্পটাই এই নাটকে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: একান্ত আড্ডায় অনন্ত জলিল ও বর্ষা

এদিকে প্রভাকে দেখা যাচ্ছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে। গত ৩১ মে থেকে আরটিভিতে প্রচার হচ্ছে এটি। ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা