শুভশ্রী গাঙ্গুলি
বিনোদন

‘বউদি’ ডাকার সাহস পায় না!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে ঘর বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। সংসার জীবনে রাজের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শুভশ্রীর।

আরও পড়ুন: প্রেমের কথা স্বীকার করলেন সন্দীপ্তা

সে হিসেবে টলিউডবাসীর বউদি শুভশ্রী। কিন্তু তাকে কেউ সাহস করে বউদি ডাকতে পারে না।

শুভশ্রী নিজেই এ কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ‘বউদি ক্যান্টিন’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন। সেটা প্রসঙ্গে কথা বলতে গিয়েই জানালেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা।

কলকাতার একটি গণমাধ্যম থেকে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়, তিনি যদি ইন্ডাস্ট্রির বউদি হন, তাহলে তার প্রিয় দেবর কে? জবাবে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সাহস করে কেউ আমাকে বউদি ডাকতে পারে না। তবে হ্যাঁ, আমার খুব প্রিয় একজন মানুষ রুদ্রনীল দা’ বিয়েতে ভাসুর হিসেবে আমাকে আশীর্বাদ করেছিলেন। হি ইজ মাই ফেভারিট ওয়ান।’

সিনেমাটি প্রসঙ্গে শুভশ্রী জানান, তিনি রান্নায় একেবারেই পারদর্শী নন। কিন্তু ‘বউদি ক্যান্টিন’-এ কাজ করতে গিয়ে রান্নার সব কাজ করতে হয়েছে। তার ভাষ্য, ‘এই সিনেমা করতে গিয়ে কাটিং-চপিং শিখতে হয়েছে। বিয়ের আগে প্রচুর রান্না করতাম। কিন্তু বিয়ের পর একেবারে সেই অভ্যাসটা বদলে গেছে। আমার স্বামী-শাশুড়ি কেউ চান না যে, রান্নাঘরে ঢুকে সময় নষ্ট করি।’

‘বউদি ক্যান্টিন’ পরিচালনা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

আরও পড়ুন: বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

প্রসঙ্গত, শুভশ্রী ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে-এর বিজয়ী হয়েছিলেন। তিনি অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিৎ'র বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে শুভশ্রী জনপ্রিয়তা লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা