স্বস্তিকা মুখার্জি
বিনোদন

কোন পোশাক পরব, সেটা আমিই ঠিক করব

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি।

আরও পড়ুন: দর্শক আমাকে দেখতে চায়

এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার পোশাক ও শরীর নিয়ে মানুষের কটূ কথার জবাব দিলেন অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, ‘আমার স্তন কিংবা আমার শরীরের কোনো অঙ্গ, সেটাকে ব্যক্তিগতভাবে যেভাবে খুশি মেলে ধরব, তা নিয়ে কারোর কোনও অসুবিধা হলে, দায় আমায় নয়। কোন পোশাক পরব, তা আমিই ঠিক করব।’

তিনি আরও বলেন, ‘কোনও পাবলিক ফিগার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। অনেক বেশি আঙুল ওঠে। সোশ্যাল মিডিয়ায় আমি নানান কিছু পোস্ট করি। সেটা কোনো সেমিনার, কোনো ছবি বা বক্তব্য হতে পারে। আমার মনে হয়, আমি সাহস করে কিছু পোস্ট করলে বা কোনো বক্তব্য রাখলে সেটা সাধারণ কোনো নারীকে অনুপ্রাণিত করতে পারে।’

সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রলের শিকার হয়েছেন স্বস্তিকা। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘একবার আমি একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার স্তন নিয়ে নানান আলোচনা, কু-মন্তব্য উঠে এসেছিল। আমি বলেছিলাম, পেশায় যখন আমি একজন অভিনেত্রী কিংবা গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যক্তি, তখন চরিত্রের প্রয়োজনে, দর্শকদের জন্য স্তনকে বা চেহারাকে যেভাবে তুলে ধরা দরকার, সেটা আমি করব। সেখানে আমি বডি সিমার লাগাতে পারি, প্যাডেড কিংবা পুশআপ ব্রা পরতে পারি।

তবে ব্যক্তিগত জীবনে আমি ব্রা পরে বা না পরে, যেভাবে খুশি ছবি পোস্ট করতে পারি। আমার চেহারার কোনো অঙ্গ হয়ত কারোর অপছন্দ হতে পারে। আমার ব্যক্তিগত কিছু নিয়ে কারোর অসুবিধা হলে তার দায় আমার নয়।’

স্বস্তিকার মতে, শরীরের গড়ন, রঙ কিংবা কাজ নিয়ে নারীদের হীনমন্যতায় ভোগা উচিত নয়। মানুষের কথায় গুরুত্ব না দিয়ে বরং নিজের ইচ্ছে মতোই চলা উচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা