বিনোদন

জায়েদ আমার ছোট ভাই লাগে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, ‘মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে, সে সরাসরি একটা কথাই বলেছে...। মৌসুমী যা বলছে সেটা বিতর্কের কিছু নেই, বলারও কিছু নেই। মৌসুমী আমাকে স্পষ্ট বলছে জায়েদ আমার ছোট ভাই লাগে, অবশ্যই জায়েদ ছোট ভাই... মৌসুমীর লগে কিভাবে... কথা বা... ওই টাইপের কথা হওয়ার কথা না...। ব্যক্তি মৌসুমী একটা জায়গায় চলে গেছে...। এটা আমার কথা মৌসুমীরও কথা।’

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আরও কমেছে মৃত্যু

ছেলের বিয়েতে চড় ও পিস্তল কাণ্ড প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজলের দাবি, ‘যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আমার জানা মতে কোথাও ঝগড়া হয়নি। এটা মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন; মারামারি ঝগড়া হলে সেটা আমার কানে আসত। আর যে টাইম বলা হচ্ছে তখন আমারা খাইতে বসছি ১০-১২ জন, রোজিনা ম্যাম ছিল, অঞ্জনা ছিল...।’

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি করা ও সংসার ভাঙার চেষ্টা করার অভিযোগ এনেছেন চিত্রনায়ক ওমর সানী। রোববার (১২ জুন) শিল্পী সমিতিতে এসে লিখিত অভিযোগ করেছেন তিনি। যেখানে তিনি বলেন,‘আমি ওমর সানি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে লড়বে বেইজিং

তিনি আরও বলেন, আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এ ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানো চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু ওই বিষয়ের কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। অতএব আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা-পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ করছি।

আরও পড়ুন: ভারতে ১৮৫০ বাংলাদেশি বন্দি

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ। এদিকে রোববার (১২ জুন) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা