বিনোদন

কণ্ঠশিল্পী নিলয়ের আত্মহত্যা!

বিনোদন ডেস্ক: ‘বোকা পাখি আপন চিনলি না’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় গানের কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণ এই গায়ক আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর বিষয়টি কাছের বন্ধুসহ অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

এছাড়া বিষয়টি নিশ্চিত করে কণ্ঠশিল্পী তাসনিম মীম। তিনি নিলয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। মীম জানান, কিছুদিন আগে আতিফ আহমেদ নিলয়ের বাবা ক্যানাসরে ভুগে মারা যান। সেই থেকে পারিবারিকভাবে তিনি একটু ডিপ্রেশনে ছিলেন। এ নিয়ে নিলয় ফেসবুকে মাঝেমধ্যে হতাশাজনক নানা পোস্টও দিতেন।’

নিলয় তার ফেসবুকে শেষ পোস্টটি দেন গত ২১ মে। সেখানে তিনি লেখেন, ‘আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে।’ এই পোস্ট দেওয়ার দুইদিনের মাথায় আত্মঘাতি হলে তিনি।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান

তবে শুধু বাবাকে হারানোর বেদনা নয় বা নিজ পরিবারের সমস্যা নয়, স্ত্রী নওশীন আক্তারের পরিবার নিয়েও নিলয় ডিপ্রেশনে ভুগতেন বলে জানিয়েছেন তার নাম প্রকাশে নিচ্ছুক এক বন্ধু।

এর প্রমাণ মেলে নওশীনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে। সেখানে তিনি দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, নওশীনের কপাল বেয়ে রক্ত ঝরছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যদি মারা যাই, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার বাবা-মা।’ যদিও পোস্টটি পরে ডিলিট করে দেন নওশীন। তবে সেটির স্ক্রিনশট রেখে দেন নিলয়ের এক বন্ধু।

এদিকে, নিলয়ের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেখানে মরদেহ জড়িয়ে ধরে একটি মেয়েকে হাউমাউ করে উচ্চস্বরে কাঁদতে দেখা যায়। তিনি বিলাপ করছিলেন। যদিও তার সব কথা বোঝা যায়নি।

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে ওই মেয়েটি নিলয়কে উদ্দেশ্য করে বলছিলেন, ‘আমি তোমাকে এভাবে যেতে দেব না। একবার তুমি আমার সাথে কথা বলো। আমি তোমাকে ছাড়া কীভাবে থাকবো।’ ধারণা করা হচ্ছে, ওই মেয়েটি নিলয়ের স্ত্রী নওশীন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা