বিনোদন

‌বলিউডে বন্ধু হওয়ার যোগ্যতা কারো নেই

বিনোদন ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। তিনি বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না। এর আগে বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি।

আরও পড়ুন: আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার বন্ধু হওয়ার যোগ্যতা কারো নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা।

সম্প্রতি স্বভাবসুলভ বলিউড তারকাদের একহাত নিলেন অভিনেত্রী। জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। তাতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই এমন মন্তব্য কঙ্গনার।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী শুক্রবার (২০ মে) সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’। ছবির প্রচারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’

আরও পড়ুন: সুপারওম্যান শিল্পা শেঠী

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই।

এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এছাড়াও রয়েছেন শরিব হাসমি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা