তারকাদের কলকাতায় যাওয়ার হিড়িক - বাঁ থেকে- ববি, বাঁধন, মমতাজ এবং শুভ
বিনোদন

তারকাদের কলকাতায় যাওয়ার হিড়িক

বিনোদন ডেস্ক : কখনো ব্যক্তিগত, কখনো শুটিং বা কনসার্টে অংশ নিতে বিভিন্ন কাজে প্রায়ই দেশের বাইরে যান তারকারা। এরই মধ্যে শুক্রবার ( ১৩ মে) হুট করেই পশ্চিমবঙ্গের কলকাতার উদ্দেশ্যে উড়াল দেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন, ববি হক ও কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৮

সোশ্যাল মিডিয়ায় এরা তিনজনই বিমানে তোলা ছবি পোস্ট করেছেন। এমনকি কলকাতায় নেমেও তাদেরকে একই ফ্রেমে দেখা যায়।

শনিবার (১৪ মে) কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি। তাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরও। ফেসবুকে ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে যাওয়ার বিষয়টি জানিয়েছেন শুভ।

দেশীয় একঝাঁক তারকা হঠাৎ কেন কলকাতায় উড়াল দিলেন? এ প্রসঙ্গে ফোক সম্রাজ্ঞী মমতাজ গণমাধ্যমকে জানান, কলকাতায় টেলিসিনে সোসাইটির আয়োজনে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে গেছেন তারা।

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

বিগত কয়েক বছর ধরে এই টেলিসিনে অ্যাওয়ার্ড কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসরেও বাংলাদেশের শিল্পীদের সম্মাননা প্রদান করা হবে।

জানা গেছে, রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসছে। যেখানে কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীদের মাঝে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আরও পড়ুন : দিল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ২৯

প্রসঙ্গত, গত বছর অ্যাওয়ার্ড প্রদানের ১৮তম আসরে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ‘মিয়া ভাই’ খ্যাত ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

একই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জাকিয়া বারী মমকে পুরস্কার প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা