ছবি: সংগৃহীত
বিনোদন

আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছয় বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন ঢালিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। ভক্ত-অনুরাগীদের ধারণা ছিল, বিয়ের পর কাজে ভাটা পড়বে অভিনেত্রীর।

আরও পড়ুন: পুজারা-কোহলিরা আমাদের ভাই

তবে সব মিলিয়ে বিয়ের পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিমের অভিনয়জীবন সমানতালে চালিয়ে যাচ্ছেন। স্বামী সনি পোদ্দার কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন না, তাহলে? মিম জানালেন, না, তেমনটি হচ্ছে না। যদিও সনিকে এখন পর্যন্ত মিমের কোনো নাটকের শুটিং সেটে দেখা যায়নি।

গণমাধ্যমকে মিম বলেন, ‘সনি এখনো আমার সঙ্গে শুটিংয়ে যায়নি। কারণ সে আসলে আমার কাজে কখনই ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে চায় না।

শিগগিরই একটি ইউটিউব চ্যানেল আসছে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত মিমের একটি নাটক। পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিম কথা বললেন নিজের সাম্প্রতিক কাজ ও জীবন নিয়ে।

যে কারণে বিয়ে তার অভিনয়জীবনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান ছোট ও বড় দুই পর্দার তারকা।

আরও পড়ুন: লেভান্তেকে ৬-০ গোলে হারাল রিয়াল

তিনি বলেন, ‘বিয়ের পর কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হচ্ছে না আমার। এটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে। বিয়ে জীবনের একটা অংশ। সময়ের সঙ্গেই আসা যে ব্যাপারটা। আমি মনে করি পারসোনাল লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। লাইফ যেভাবে কাটছিল, সেভাবেই কেটে যাচ্ছে।’

এ বিষয়ে ঢাকাই ছবির দুই তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূরের প্রসঙ্গ টানেন মিম।

বলেন, ‘আমি যখন থেকে মৌসুমী আপুকে চিনি বা তাকে দেখেছি, তখন তিনি দুই বাচ্চার মা। সন্তানের মা হলেও তিনি তখনো সেলিব্রিটি। আমার কিন্তু কখনই মনে হয়নি যে বিয়ে করার কারণে বা বেবি হওয়ার কারণে তিনি সরে গেছেন। আর শাবনূর আপুর বিষয়টি আলাদা, যত দূর জানি, তিনি বিয়ের পরও বেশ কয়েক বছর কাজ করেছেন। পরে দেশের বাইরে যাওয়ার কারণে কাজ করা হয়নি তার।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রসঙ্গত ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও মোশাররফ করিমের সঙ্গে মিমের ‘মনের মানুষ’ নামের একটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ভিকি জাহেদের পরিচালনায় একটা শর্টফিল্ম করছি। সেখানে রোশানের বিপরীতে আছেন মিম। ‘অন্তর্জাল’, ‘পরান’ নামের ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা