শবনম ফারিয়া
বিনোদন

ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শোবিজ পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আবারও বিয়ে করেছেন শবনম ফারিয়া। তিনি প্রায়ই নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন।

আরও পড়ুন: ভূতে নির্মাণ করেছে সেতু!

আর সেটা নিশ্চিত হওয়া গেলো তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে। যদিও ফারিয়া তার নতুন স্বামীর নাম-পরিচয় সরাসরি প্রকাশ করেননি।

আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আলোচিত এই অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়। আর সেটা আরও প্রবল হয় বিশ্ব ভালোবাসা দিবসে। সেদিন (১৪ ফেব্রুয়ারি) এক পুরুষের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন ফারিয়া। সমুদ্র সৈকতে তোলা ওই ছবি পেছন দিকে তোলা ছিল বলে সঙ্গীর চেহারা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

বিশ্বস্ত সূত্রের খবর, বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন শবনম ফারিয়া। এরপর থেকে অনেক ‘চুপিসারে’ সংসার চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে, পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঈদুল ফিতর উপলক্ষে কিছু পারিবারিক স্থিরচিত্র ইন্সটা স্টোরিতে পোস্ট করেন ফারিয়া। আর সেখানে সবার সঙ্গে তার স্বামীও (নীল রঙের পাঞ্জাবি পরিহিত) ক্যামেরাবন্দি হন। পোস্ট করা ছবিতে ফারিয়া নতুন স্বামীর নামোল্লেখ না করলেও, ক্যাপশনে সেটা নিশ্চিত হওয়া গেছে।

বেশ কয়েক মাস ধরেই একজন ‘বিশেষ ব্যক্তির তোলা ছবি’ ইনস্টাগ্রামে শেয়ার করে আসছিলেন ফারিয়া। সেখানে ফটোগ্রাফারের নামের বদলে ‘বানরের ইমোজি’ ব্যবহার করতেন। সাম্প্রতিক প্রকাশিত ছবিতে বোঝা গেল, সেই মানুষটিই ফারিয়ার প্রেমিক ও বর্তমান স্বামী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা