দীপিকা পাড়ুকোন
বিনোদন

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী। আগামী ১৭ মে শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ৯ বিচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন দীপিকা।

আরও পড়ুন: দীপিকার জন্যই আমি আজ এখানে

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই উৎসবের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রীর নাম।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ৬২ বছর বয়সী ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তিনি ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

ভানসেন্ত লান্দনের নেতৃত্বে দীপিকাসহ আটজন বিচারকের দায়িত্ব পালন করবেন। বাকিরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

আরও পড়ুন: সবাই ভাবত খারাপ কাজ করি

স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করবেন এই বিচারকরা। এছাড়া বিচারক জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মারসেল!’ নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

প্রসঙ্গত, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান। এবার এই তালিকায় যোগ হলো দীপিকার নাম।

আরও পড়ুন: বাবা হলেন সিয়াম

আগামী ১৭ মে শুরু হয়ে এবারের কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এ বছর মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ২১টি সিনেমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা