রুনা লায়লা-আলমগীরসহ ১২ গুণী পাচ্ছেন বাচসাস সম্মাননা
বিনোদন

১২ গুণী পাচ্ছেন বাচসাস সম্মাননা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) দেশের সংস্কৃতি অঙ্গনের ১২ গুণীকে সম্মাননা জানাচ্ছে।

আরও পড়ুন : বিএনপির মকবুলসহ ২৪ জনের নামে মামলা

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মাননা পাচ্ছেন টেলিভিশন ও মঞ্চে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এবং নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামন নূর; চলচ্চিত্রে অভিনেতা ও পরিচালক-প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ এবং চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু; সংগীতে সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, সংগীতশিল্পী রুনা লায়লা এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সাংবাদিকতায় সাংবাদিক-গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান এবং চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানিয়েছে, দেশের শিল্পসংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বাচসাসের বাৎসরিক ইফতার মাহফিল।

আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দিইনি

এ প্রসঙ্গে বাচসাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, চলচ্চিত্র ও সাংবাদিকতার কয়েকজন গুণী মানুষকে সম্মাননা জানাতে চলেছে বাচসাস।

অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে বিনোদন সাংবাদিকরা একযোগে কাজ করছেন। এই আলোকিত মানুষদের সম্মান জানাতে পারাটা আমাদের সবার জন্য অবশ্যই আনন্দের ও গর্বের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা