মাহিয়া মাহি
বিনোদন

সবাই ভেবেছিল আমি মা হতে যাচ্ছি

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।

আরও পড়ুন: দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

এই নায়িকা বিয়ের পর থেকে অভিনয় কমিয়ে দিয়েছেন। ফলে গুঞ্জন উঠেছে মাহিয়া মাহি মা হতে চলেছেন। কিন্তু বিষয়টি তা নয় ব্যবসায়ীকে বিয়ে করে মাহি নিজেও এখন ব্যবসায়ী হচ্ছেন বলে জানালেন।

মাহি বলেন, অভিনয়ে আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি। আরও কমাবো,তাই একটু আড়ালে আছি। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করছি।

মাহি আরও বলেন, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ।

মাহি জানান, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ফারিশতা। তারণ এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা। তবে আপাতত মা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও জানান তিনি।

আরও পড়ুন: অনন্ত হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রসঙ্গত, সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি সিনেমায় পথচলা শুরু হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। ২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পেয়েছিল মাহি অভিনীত প্রথম সিনেমা ভালোবাসার রঙ। মুক্তির পর ব্যবসায়িক সাফল্যও পায় সিনেমাটি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন অগ্নিকন্যা মাহি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা