মীর আফসার আলী
বিনোদন

খাবারের স্বর্গ বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মীরাক্কেলের সঞ্চালক মীর আফসার আলী ওরপে মীর এখন বাংলাদেশে। রাজধানী ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন পেট পুরে। গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেছেন মীর।

আরও পড়ুন: রাসেলের ইচ্ছা ছিল আর্মি অফিসার হবে

মূলত ‘ফুডকা’ নামের একটি ভ্লগ প্রজেক্টের প্রয়োজনেই এখানে এসেছেন তিনি। তার সঙ্গে আছেন আরও কয়েকজন। তারা একসঙ্গে বিভিন্ন খাবার খান, ভিডিও ধারণ করেন এবং জানান তাদের অভিজ্ঞতার কথা।

ঢাকায় আগেও এসেছেন মীর। তাই এখানকার খাবারের প্রতি তার আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসার মাত্রা এবার আরও বেড়েছে। অকপটেই বলে দিলেন, বাংলাদেশের খাবার সেরা।

মঙ্গলবার (২৯ মার্চ) সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন মীর। সেখানে ঢাকা ভ্রমণ ও এখানকার খাবার সম্পর্কে নিজের অভিমত তুলে ধরেন তিনি।

গণমাধ্যমকে মীর বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি, তা নয়। আমি প্রত্যেকদিন ওজন মাপছি, দু’শ গ্রাম করে বাড়ছে।

মীর আরও বলেন, সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।

অনেকদিন ধরেই ‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে কাজ করছেন মীর। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। তারই ধারাবাহিকতায় এলেন ঢাকায়। ভবিষ্যতে বাংলাদেশের আরও কিছু শহরে ভ্রমণ করে খাবারের স্বাদ নেওয়ার কথাও জানিয়েছেন মীর ও তার সঙ্গীরা।

ইতোমধ্যে মাওয়া ঘাটের তাজা ইলিশ খেয়েছেন মীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে গলধকরন করেছেন স্ট্রবেরি ভর্তা ও ভেলপুরি। আবার তেঁতুলের চা খেয়েও ভিন্ন স্বাদ নিয়েছেন।

আরও পড়ুন: বাম ভাইদের হরতালে ট্রাফিক জ্যাম ছিল

এসব করতে গিয়ে অগণিত ভক্তের আবদারের মুখে পড়তে হচ্ছে মীরকে। লাইন ধরে তার সঙ্গে ছবি তুলছেন, কথা বলতে আসছেন। এসব ভালোবাসায় তিনি মুগ্ধ হচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা