বিনোদন

অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিক

সান নিউজ ডেস্ক: ঢাকাই ছবির নায়িকা পূজা চেরি। মাসুদ রানা ছবির সোহানা চরিত্রে অভিনয় করছেন পূজা। সেখানে তিনি একজন জিমন্যাস্ট। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশি জাহাজের ক্ষতিপূরণ দাবি

শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা। এটি শিখতে গিয়ে কঠিন ঝুঁকি নিচ্ছেন পূজা।

পূজা বলেন, অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিক। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত ও পায়ের রগ। হতে পারে মৃত্যুও। শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়।

জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা। সেখানেই হচ্ছে সিনেমার শুটিং। কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি।

সেখানে গত ৩ মার্চ দিনভর চলে তার খেলার দৃশ্যধারণ। এ দিন পূজার ফ্রন্ট টার্ন স্প্লিট ও ব্যাক সামারসল্ট ব্যাক টার্ন এর দৃশ্য ধারণ করা হয়।

আরও পড়ুন: বলিউড পরিচালকের ছেলের মৃত্যু

পরিচালক বলেন, এখন ইন্দোনেশিয়ার বালিতে একটি মারপিটের দৃশ্য ধারণ করা হলেই ছবির সব কাজ শেষ হয়ে যাবে। আগামী ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে ছবিটি। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ।

প্রসঙ্গত, পূজা চেরি রায় একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান ২০১৮ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা