বিনোদন

প্রধানমন্ত্রী সন্তুষ্ট শোনার আকাঙ্ক্ষায় শুভ

সান নিউজ ডেস্ক: মুক্তির প্রতীক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা মুজিব। বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। সে সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

বৃহস্পতিবার (১৭ মার্চ) এর প্রথম অফিশিয়াল পোস্টারে নাম দেখা গেলে মুজিব। তবে কাজ শুরুর দিন থেকে সিনেমার নাম ছিলো বঙ্গবন্ধু।

পর্দায় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন শুভ, তা দেখার অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা।

এ বিষয়ে আরিফিন শুভ বলেন, প্রধানমন্ত্রীর কাছে একটি আশা ব্যক্ত করেন আরিফিন শুভ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত একজন মানুষ। তাছাড়া তার সঙ্গে আমার সরাসরি দেখা হওয়ার কথাও নয়। আমি শুধু তার বাবার চরিত্রে পর্দায় এসেছি মাত্র। তবে আশা করি, এই ছবির শেষ সংস্করণটা তিনি যেদিন দেখবেন, তারপর যদি কখনো তার সঙ্গে দেখা হয়, আমি চাইব তিনি কাজটি নিয়ে আমাকে কিছু বলুন। সিনেমা শুরুর আগে তিনি বলেছিলেন, ভালো করে কর। এখন ভালো করে করতে পেরেছি কি না, প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন কি না এটা তার কাছ থেকে শোনার আকাঙ্ক্ষা আছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ চলছে বহুদিন ধরেই। বিশাল ক্যানভাসের এই ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

আরও পড়ুন: টাইগারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আরিফিন শুভ বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি জাগো (২০১০) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা