ইয়ামিন হক ববি
বিনোদন

টিকটক মাতাচ্ছেন ববি!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রূপালি পর্দায় পথচলা শুরু করেছিলেন ২০১০ সালে। সম্প্রীতি টিকটক মাতাচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। সেখানেই নিজের রূপ ও শরীরের আবেদন ছড়িয়ে মাতিয়ে যাচ্ছেন ববি।

আরও পড়ুন: সব টিভিতে দেখাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

টিকটক অ্যাকাউন্টে ৩ লাখ ১৭ হাজারের বেশি অনুসারী রয়েছে। ববির শেয়ার করা ভিডিওগুলোর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। বোঝাই যাচ্ছে, ভক্তরা তার টিকটকে মজে আছেন।

প্রায়শই নজরকাড়া অবয়বে টিকটকে ভিডিও দেন ববি। কখনো স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরে, কখনো টপস পরে, কখনো আবার ঝলমলে গাউনে ছড়িয়ে দেন রূপের মোহ।

এদিকে সিনেমা নিয়েও সম্প্রতি ব্যস্ত হয়েছেন ববি। যুক্ত হয়েছেন একাধিক প্রজেক্টে। সৈকত নাসিরের পরিচালনায় কাজ করছেন ‘পাপ’ নামের একটি সিনেমায়। যেখানে তার নায়ক রোশান। এছাড়া গত ফেব্রুয়ারিতে ববি অংশ নিয়েছেন ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিংয়ে। সেটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক

প্রসঙ্গত, ইয়ামিন হক ববি (জন্ম ১৮ আগস্ট ১৯৮৭), ববি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

ভিডিও

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা