অনন্ত জলিল ও বর্ষা
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছেন অনন্ত-বর্ষা

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এ জুটির নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’।

আরও পড়ুন: ফের হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিত

ইরানের সাথে যৌথ প্রযোজনায় সিনেমাটি বানাতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। ছবির বাংলাদেশি প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল আগেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বহুল প্রতীক্ষিত সেই সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। গত ৩ মার্চ উত্তরার হাভেলি রেঁস্তোরায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনন্ত ঘোষণা দিয়েছেন, আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘দিন: দ্য ডে’।

সেদিন ছবির একটি গান প্রকাশের ঘোষণাও দেন অনন্ত। শুক্রবার (৪ মার্চ) অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

আরও পড়ুন: পরি ও মোশাররফের ফোনালাপ ফাঁস

‘তোকে রাখবো খুব আদরে’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আনিসা।

ইরানের চোখ ধাঁধানো সব লোকেশনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও ছবির নায়িকা বর্ষা।

অনন্ত বলেন, দুইবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে নিতে হয়েছে। করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এজন্য খারাপ লাগছিল। আশা করছি আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

এরই অংশ হিসেবে আমরা ছবির গান প্রকাশ করেছি। আমাদের নতুন গান ভালো লাগবে।

২০১৪ সালের জুলাই মাসে তাদের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমাটি মুক্তি পায়। তারপর দীর্ঘ বিরতির পর ফিরলেন এই জুটি।

প্রসঙ্গত, জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

আরও পড়ুন: রকস্টার শেষ করলেন ফারিয়া

এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।

আফিয়া নুসরাত বর্ষা একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ: The Search এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা