শিল্পকর্মে অবসর নেয়া যায় না- মাধুরী দীক্ষিত
বিনোদন

শিল্পকর্মে অবসর নেয়া যায় না

বিনোদন ডেস্ক: বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিত টানা ৪০ বছর বড় পর্দায় মাতিয়েছেন। এরপর রিয়েলিটি বা অনলাইনে ড্যান্স কম্পিটিশনের অ্যাপ নিয়ে কাজ করেছেন। তিনি যেখানেই হাত দিয়েছেন, সেখানেই দারুণ সাফল্য অর্জন করেছেন।

তবে ইচ্ছাকৃতভাবেই বড় পর্দায় এখন আর খুব একটা নিয়মিত নন এই বলিউড অভিনেত্রী। নিজের ইমেজকে কখনওই অন্য ব্যকরণে ফেলতে চান না তিনি।

মাধুরী দীক্ষিত দীর্ঘবিরতির পর প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে কাজ করলেন। নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নামে একটি দারুণ সিরিজে এরই ভেতরে উপমহাদেশে ট্রেন্ডিং হয়েছে সিরিজটা।’

তবে গণমাধ্যম কর্মীরা এটাকে মাধুরীর কামব্যাক বলতেই রেগেেউঠেন তিনি। তার মতে, ‘এটা আমার ওটিটির ডেবিউ হতে পারে। কিন্তু কামব্যাক কেন হতে যাবে? আমি কখনওই অবসর নিইনি। শিল্পকর্মে অবসর নেয়া যায় না। আমি এটাই বিশ্বাস করি। তবে ফেমগেম নিয়ে এতটা সাড়া পাবো তা ভাবিনি। পুরো প্রডাকশন আমার মতো করেই গল্পটা সাজিয়েছে। আমার পুরনো নতুন সকল দর্শকই এই সিরিজটা দেখে মুগ্ধ হয়েছেন।’

আরও পড়ুন: মেয়ের নাম রাখেননি প্রিয়াঙ্কা-নিক

তবে ফেম গেম এর গল্প নিয়ে অনেকেই এর সাথে শ্রীদেবী-বনি কাপুরের জীবনের কিছু গল্পের সাথে মিল খুঁজতে চাইছেন। অবশ্য নির্মাতা প্রডাকশন এমনকি মাধুরী কেউই এ ব্যাপারে কোনো যুক্তি খণ্ডাতে চাননি। মাধুরীর মতে, ‘একটা আর্টকে মানুষ নানান দিক থেকে নানান ভাবে ভাববে এটাই শিল্পের সৌন্দর্য্য।

আরও পড়ুন: ‘বাংলার সমৃদ্ধি’ ফেরা অনিশ্চিত

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। কিছু শিশু ও সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজাব (১৯৮৮) ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এ ছবিটিই তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা