বিনোদন

দেবের মন্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক: ভারতের-পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব। দেবকে পাগলু তারকাও বলা হয়। প্রায় দেড় যুগ ধরে তিনি রূপালি পর্দায় অভিনয় করছেন। উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর পাশাপাশি দেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের লোকসভা সদস্য তিনি। ২০১৪ সাল থেকে তিনি সংসদে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন।

ভারতের সংসদে বাংলায় ভাষণ দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন দেব। সেটাও কয়েক বছর আগের ঘটনা। এরপর প্রসঙ্গটি নিয়ে তিনি কলকাতার একটি টিভি অনুষ্ঠানেও মন্তব্য করেন। বাংলা ভাষা নিয়ে দেবের সেই কথাগুলো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন পেজ ও গ্রুপে দেবের ওই মন্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে সেগুলোর। সবার ভূয়সী প্রশংসায় ভাসছেন ‘পাগলু’ তারকা।

দেব ওই সাক্ষাৎকারে বলেন, দক্ষিণাঞ্চলের যত সংসদ সদস্য আছেন, তারা কখনো হিন্দিতে কিংবা ইংরেজিতে কথা বলেন না। আমি দেখেছি, তারা নিজেদের ভাষায় কথা বলেন। আমাদেরকে জোর করা হয়, কষ্ট করে বুঝতে হয়। সংসদে ইংরেজি ও হিন্দি অনুবাদক থাকেন, হেডফোনের মাধ্যমে সেটা শোনা যায়।

আরও পড়ুন: তিন বছর পর ভারতে ফেরদৌস

বাংলা ভাষার পক্ষে জোরালো অবস্থান পরিষ্কার করে দেব আরও বলেন, আমি কাদের সমস্যার কথা বলতে এসেছি সংসদে? আমি আমার গ্রামের সমস্যাটা বলতে এসেছি। তারা বাংলাটা ভালো বোঝে। আমার হিন্দিটা বাংলার চেয়ে অনেক ভালো, ইংরেজিটা অতোটাও খারাপ না। কিন্তু তারপরও আমি বাংলায় বলেছি। ওইদিন সংসদে যত মানুষ ছিলেন, প্রত্যেকের ক্ষমতা আছে আমি কী বলেছি, সেটা বোঝার। কারণ তাদের কাছে হেডফোন আছে, সেখানে অনুবাদ শোনা যায়। তাছাড়া আমি আগে থেকেই বলেছি যে, বাংলায় বলব। কারণ আমি তো একটা বাংলা অঞ্চলকে প্রতিনিধিত্ব করছি। আমি কেন গর্বিত হবো না বাংলায় কথা বলার জন্য? এবং আমি এটা নিয়ে অনেক গর্বিত।

পরবর্তীতে আরও অনেকবারই ভারতের সংসদে বাংলায় বক্তব্য দিয়েছেন দেব। মাতৃভাষার প্রতি তার এই ভালোবাসা ও দায়িত্ববোধ মুগ্ধ করেছে সবাইকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা