জায়েদ খান
বিনোদন

৩ বার আলহামদুলিল্লাহ বললেন জায়েদ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সোমবার (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

আদালতের দেওয়া এই রায়ে শুকরিয়া আদায় করেছেন জায়েদ খান ফেসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ'।

এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাইকোর্টে নিপুণের পদ স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তাকে হারাতে হয় পদ।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আপিল বোর্ডের জরুরি বৈঠক শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ হারান অভিনেতা জায়েদ খান। এইসাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করা হয়েছে। শিল্পী সমিতির ৩৮ বছরে প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন নিপুণ।

এর আগে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার। তিনি নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ এনেছেন ইসি পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও। অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমাজকল্যাণ মন্ত্রী ও সচিব বরাবর দিক নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলেন আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেই চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর আপিল বোর্ডকে নির্দেশ দেন।

আরও পড়ুন: ‘ইলিয়াস কাঞ্চনের আলোয় আলোকিত হবে চলচ্চিত্র পরিবার’

এর আগে ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১টি। অপরদিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১), সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২), সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪), আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫), দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩), কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩), কার্যকরী পরিষদ পদে রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা