শবনম ফারিয়া
বিনোদন

ফের প্রেমে পড়েছেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শোবিজ পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকেও ঘুরে এসেছেন।

এবার ফারিয়ার একটি পোস্টে প্রেমের ইঙ্গিত পাওয়া গেল। শনিবার (৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি। গোলাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি। মিষ্টি হাসিতে তোলা ছবি দুটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

এদিকে ফারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, অনেকদিন ধরেই তিনি তার বিভিন্ন ছবির ক্রেডিট দিচ্ছেন ‘বানর’ ইমোজিকে। অর্থাৎ যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করছেন। কিন্তু সেই বানরের আসল পরিচয় এখনো আড়ালে রয়ে গেছে।

আরও একটি বিষয় নজরে আসছে নেটিজেনদের। তা হলো শবনম ফারিয়ার অনামিকা আঙুলে আংটি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর তার হাত খালিই ছিল। তবে কয়েক মাস ধরে অনামিকায় একটি আংটি পরিধান করছেন অভিনেত্রী। এটা দেখে অনেকে ধারণা করছেন, কেবল প্রেম নয়; আংটিও নাকি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া। যদিও এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা ঘোষণা দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

কিছুদিন আগেই ফারিয়া অভিযোগ তোলেন, প্রাক্তন স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গুঞ্জন ছড়ালো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা