বিনোদন

বউ সেজে আলোচনায় দীঘি

বিনোদন ডেস্ক: ২০২১ সালটি বেশি মনে থাকবে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। গেল বছরের ৯ মাসের ব্যবধানে ৮ বার বউ সেজেছিলেন তিনি। দেশের বড় বড় পত্রিকায় সেসব ছবিও ছাপা হচ্ছে বলে দীঘি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা-‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’তে নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে। দীঘি এই মাসের শেষ সপ্তাহে আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ছবির শুটিংয়ে যোগ দেবেন। হাতে আছে আরো একটি ছবি—‘মুজিব ভাই’।

বউ সাজা প্রসঙ্গে মজার তথ্য জানিয়ে দীঘি বলেন, ‘আমাকে দিয়ে ব্রাইডাল শুট বেশি করায় তাই, কী করব বলেন। কিন্তু যা-ই বলেন, বউ সাজতে মজাই লাগে আমার।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার বউ সেজেছিলাম গত বছরের এপ্রিলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দারুণ সাড়া পাই। মূলত তার পর থেকেই একের পর এক বউ সাজার প্রস্তাব পাই বিভিন্ন বিউটি পার্লার ও পত্রিকা থেকে।’

দীঘি বলেন, ‘একজন মেয়ের বউ সাজতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। হাতে মেহেদি, গায়ে ভারী ভারী সব গয়না, জামদানি শাড়ি—আমার তো খুশিতে মন ভরে যায়। মাঝেমধ্যে হেসে উঠি, সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেল।’ তবে সত্যিকারের বউ হতে আরো কয়েক বছর সময় নেবেন বলে জানান তিনি।

বিয়ে করতে মন চায় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ নিয়ে আটটা লুকে বউ সেজে ফেলেছি। বউ সাজতে আমাকে কেমন লাগবে মোটামুটি বুঝে ফেলেছি। এ জন্য বিয়ে করতে মন চাচ্ছে না। বিয়ে ছাড়াই তো সাজতে পারি। এছাড়া জীবনের এই কঠিন সিদ্ধান্তটা একটু চিন্তাভাবনা করেই নিতে চাই। হুট করে কোনো কিছু করে ফেলার পাত্রী আমি নই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা