বিনোদন

গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক: রাজধানীতে নিজ বাসা থেকে ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়’ লেখা একটি নোটসহ রাসেল ও’নীল নামে পরিচিত জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’— এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি। তার লেখা বেশিরভাগ গানই দলছুট এবং বাপ্পা মজুমদার গেয়েছেন।

পুলিশ জানায়, বাসাটিতে রাসেলের সঙ্গে তার মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। একপর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

তিনি জানান, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানো দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছেন রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

সাইদুর রহমান আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেওয়া হচ্ছে। তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক গণমাধ্যমকে জানান, রাসেলের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।’ হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তাঁর পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা