বিনোদন

প্রয়াত বাবার সঙ্গে এখনও কথা বলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: বাবাকে হারিয়েছেন সেপ্টেম্বর মাসেই। এখনও যেন বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীলেখা মিত্র। এখনও বাবার সঙ্গে নিজের কথা চালিয়ে যান। রোজ, প্রতিদিন। রোজ বাবার ফোনে ভয়েস রেকর্ড করে পাঠান। ফেসবুকে করা সেই পোস্টে নিজেই একথা লিখেছেন শ্রীলেখা।

বাবার ছবি থেকে কথা, নানান স্মৃতি উঠে এসেছে সেখানে। না ফেরার দেশে পাড়ি দিলেও বাবাকে যেন কিছুতেই কাছছাড়া করতে চাইছেন না এই টলি-অভিনেত্রী ।

আসলে, বাবা সন্তোষ মিত্রকে নিজের রোজকার জীবনের নানান খুঁটিনাটি বিষয় জানানোটা অভ্যাসে পরিণত হয়েছিল শ্রীলেখার। বাবার মৃত্যুর আগ পর্যন্ত তাই করে এসেছিলেন অভিনেত্রী। বাবাই ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, তার গাইড। বাবার থেকেই যে জীবনের যাবতীয় অনুপ্রেরণা পেয়েছিলেন সেকথাও বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে শোনা গেছে এই টলি-অভিনেত্রীর কথায়। কোনোদিন কোনও কাজে বাঁধা দেননি তাকে। সবসময় সবকিছুতে উৎসাহ জুগিয়েছেন তার বাবা। কয়েক বছর আগে মা'কে হারিয়েছেন শ্রীলেখা। তারপর থেকে বাবা তার জীবনের প্রায় সবটুকু জায়গা জুড়ে ছিলেন।

আসলে দীর্ঘ বছরের অভ্যাস তো একদিনে যায় না। যাওয়ার কথাও নয়। তার ওপর বাবার মত এত নিকট সম্পর্কীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্ক এর অভ্যাস থেকে বেরিয়ে আসা তো বেশ অনেকটাই কঠিন। তাই তো ফোন ভয়েসের রেকর্ডের জবাব ওই প্রান্ত থেকে আসবে না জেনেও কথা বলেন বাবার সঙ্গে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইউরোপ গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।সেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির স্ক্রিনিং হওয়ার সুবাদে সেখানে হাজির হয়েছিলেন তিনি। প্রায় একমাস ইউরোপে ছিলেন শ্রীলেখা। সেই বিদেশ সফর থেকে ফিরেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন শ্রীলেখা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা