বিনোদন

এবারেও হচ্ছে না ঢাকা ফোক ফেস্ট

বিনোদন প্রতিবেদক: করোনার কারণে এবারেও হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আয়োজনটি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়া কম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, ‘করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত।’

গেল বছরও করোনাভাইরাসের কারণে আয়োজনটি স্থগিত করা হয়। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

উল্লেখ্য, উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন দর্শক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা