বিনোদন

নিউ ইয়র্ক থেকে শাকিবের নতুন সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান।

রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তবে সিনেমাটির নাম জানান নি তিনি।

জনপ্রিয় এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানালেন নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি।

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে এতোদিন শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়।

নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস এঞ্জেলস, নিউ ইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।

উল্লেখ্য, ২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইউর্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুইবছর কোভিডের কারণে শুটিং প্লান করেও পেছাতে হয়। ২০২২ সালে শুটিং হবে।

এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচালকের উপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা