সারা আলী খান
বিনোদন

মনে হতো মা পর্ন সাইট চালায়

বিনোদন ডেস্ক: শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সাথে সারার মধুর সম্পর্ক নিয়ে মিডিয়াতে আলোচনা নতুন নয়। নানা জায়গায় ঘোরাঘুরি, ছবি শেয়ার, মাতামাতি যেন তাদের তিন বেলার খাবারের মতো অপরিহার্য। মিডিয়াতে কেদারনাথ মুভি দিয়ে তুমুল আলোচনায় আসেন নবাব কন্যা সারা আলী খান। রাতারাতি বনে যান তারকা হিসেবে। সম্প্রতি মা-বাবাকে নিয়ে অবাক করার মতো এক তথ্য ফাঁস করেছেন তিনি।

সারা মনে করেন, ছোটবেলায় মনে হতো তার মা-বাবা মানুষ হিসেবে অত্যন্ত নেতিবাচক। সাইফের 'ওমকারা' আর অমৃতা অভিনীত 'কলযুগ' ছবি দুটি দেখার পর এমন ধারণা ছোট্ট সারার মনে জন্মেছিলো। ছবি দুটি দেখার পর খুব বিরক্ত বোধ করেছিলেন তিনি।

সারার মনে হতো, মা পর্ন সাইট চালায় আর বাবা শুধুই গালাগালি দেয়। সেই বছর দুজনকেই নেগেটিভ চরিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবেও নির্বাচিত করা হয়েছিলো।

সারার মা অমৃতা সিং হলেন সাইফ আলী খানের প্রথম স্ত্রী। অমৃতাকে ভালোবেসে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন বলিউড নবাব। তাদের দুই সন্তান সারা আর ইব্রাহিম। যখন সারার বয়স মাত্র নয় বছর তখন ২০০৪ সালে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়।

পরে কারিনা কাপুরকে বিয়ে করেন বলিউড নবাব। সাইফিনা দম্পতির ঘরেও আসে দুই সন্তান। তাদের দুই ছেলের নাম তৈমুর ও জাহাঙ্গীর।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা