বিনোদন

জনপ্রিয় নায়িকা শাবনাজের জন্মদিন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনাজের জন্মদিন আজ শুক্রবার (২৯ অক্টোবর)। নব্বই দশকে ঢালিউডে অন্যতম সফল ও জনপ্রিয় ছিল এই নাঈম-শাবনাজ জুটি।

পরে তারা বিয়েও করেন। এই অভিনেত্রীর ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই চলচ্চিত্রকে বিদায় জানিয়ে শুরু করেন সংসার জীবন। ১৯৯৪ সালে ঘর বাঁধেন নাঈম-শাবনাজ জুটি। তাদের দুই মেয়ে রয়েছে।

তবে শাবনাজ খ্যাতিমান নির্মাতা এহতেশাম এর পরিচালনায় ‘চাঁদনী’ সিনেমার দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়। এরপর একে একে বেশকিছু সিনেমায় অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেন তিনি।

সেই ‘চাঁদনী’ সিনেমায় শাবনাজের নায়ক ছিলেন নাঈম। ১৯৯১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি এই জুটিকে রাতারাতি পরিচয় করে দেয় বাংলা সিনেমার দর্শকদের কাছে। শাবনাজ পরিণত হন বাংলা সিনেমার নির্ভরযোগ্য নায়িকায়। ১৯৯৬ সালে 'নির্মম' ছবিতে অভিনয়ের জন্য তার হাতে ওঠে সিনেমার সর্বোচ্চ সম্মাননা।

জানা গেছে, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার,’ ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’ ও ‘অনুতপ্ত’সহ বিশটির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাঈম ও শাবনাজ জুটি।

২৯ অক্টোবর জন্ম নেওয়া প্রিয় নায়িকা শাবনাজকে সান নিউজ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা