বিনোদন

প্রতি মাসে শ্রাবন্তীর ৮ লাখ টাকা দাবি

বিনোদন ডেস্ক: ভারতের কলকাতায় চলচ্চিত্র নায়িকা শ্রাবন্তী তার স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন। শুধু তাই নয়, খোরপোশ বাবাদ প্রতি মাসে শ্রাবন্তীর ৮ লাখ টাকা দাবি করেছেন এই সুন্দরী।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমের এক প্রতিবেদনে বলা হয়, ক্রিমিনাল প্রোসিডিউর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছে ভরণপোষণের জন‌্য অর্থ চেয়েছেন শ্রাবন্তী। কিন্তু রোশানকে খোরপোশ বাবদ কত টাকা দিতে হবে এ নিয়ে কৌতূহলের শেষ নেই শ্রাবন্তী ভক্তদের। অবশেষে জানা গেল মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছেন শ্রাবন্তী চ‌্যাটার্জি।

রোশান সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল জানান, শ্রাবন্তীর পক্ষ থেকে খোরপোশের মামলা দায়ের করা হয়েছে। যেখানে রোশানের কাছে প্রতি মাসে ৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৯৮ হাজার ১৪৯ টাকা) দাবি করেছেন শ্রাবন্তী। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা