সালমান খান
বিনোদন

বিয়ের সময় চলে গেছে

বিনোদন ডেস্ক: আবারও নিজের বিয়ে ইস্যুতে মুখ খুললেন সালমান খান। গত শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে সালমান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৫’। এই সিজনে অংশ নিয়েছেন গায়িকা আফসানা খান। তিনিই ভাইজানের কাছে জানতে চান, বিয়ে করবেন কবে?

জবাবে সালমান খান বলেন, ‘আমি এটা বলব না যে, বিয়ে করার কিছু সময় বাকি আছে। বরং বলব কিছুটা সময় চলে গিয়েছে।’

বিয়ের প্রসঙ্গের পর গায়িকা আফসানা আরও একটি প্রশ্ন করেন সালমানকে। সেটা ছিল, ‘আপনাকে ভাই ডাকা যাবে?’ উত্তরে সাল্লু বলেন, ‘অবশ্যই ডাকুন। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন গোটা দেশের ভাই হয়ে গেছি!’

সালমানের বিয়ে নিয়ে তার পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয়। একবার তার বাবা সেলিম খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঈশ্বরও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না’।

বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়ে আসছে।

অনেকগুলো প্রেমের সম্পর্কে জড়িয়েছেনও ভাইজান। কিন্তু কোনো সম্পর্ককেই পূর্ণতা দেননি। বাঁধা পড়েননি দাম্পত্যের বাঁধনে। বিভিন্ন সময়ে বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন সাল্লু। কিন্তু নির্দিষ্ট করেননি কিছুই।

প্রসঙ্গত, সালমান খানের সুবাদে বিগ বস রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা তুঙ্গে। এ কারণে তিনি অনুষ্ঠানটির জন্য বিপুল অংকের পারিশ্রমিকও নেন। জানা গেছে, এবারের বিগ বসে ১৪ সপ্তাহ সময় দেবেন অভিনেতা। এর জন্য পাচ্ছেন ৩৫০ কোটি রুপি!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা