শাহরুখ খান
বিনোদন

শাহরুখের দুঃসময়ে পাশে বলিউড

বিনোদন ডেস্ক: মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ছেলের এ কাণ্ডে বলিউড বাদশার জীবনে নেমে এসেছে যেন বিপর্যয়। চারদিকে নানা রকম সমালোচনা তো আছেই, ইমেজ সংকটেও পড়েছেন তিনি।

লিজেন্ডারি এ অভিনেতা ও প্রযোজকের দুঃসময়ে তার পাশে দাঁড়াচ্ছেন বলিউডের তারকারা।

ছেলে আরিয়ানের গ্রেফতারের পর আর পাঁচজন অভিভাবকের মতো চিন্তিত শাহরুখ খান ও গৌরীও। ইতিমধ্যে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন কিং খান। ছেলের ধরপাকড়ের কথা শোনার পর থেকেই উদ্বেগে গৌরী।

এসময় রাতেই শাহরুখের বাড়িতে যান সালমান খান। বন্ধুর সঙ্গে দেখা করেন তিনি। অনেকক্ষণ ছিলেন। তবে কী কথা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

তার আগেই এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সুনীল শেঠি। আরিয়ানের কথা মাথায় রেখে তিনি বলেন, ‘বাচ্চাটাকে শ্বাস নিতে দিন।’

সোমবার (৪ অক্টোবর) সকালে টুইট করেন পরিচালক হনসল মেহতা। একজন অভিভাবকের পক্ষে এটা খুবই বেদনাদায়ক মুহূর্ত, যখন তার সন্তানের জীবন সমস্যার মুখোমুখি হয়। টুইটারে তিনি হ্যাশট্যাগ দিয়ে জানান, শাহরুখের পাশে রয়েছেন।

এদিকে, টুইটারেও ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে #WeStandWithSRK। বিপদের দিনে কিং খানের পাশে আছেন তার অনুরাগীরাও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা