শাহরুখ খান ও আরিয়ান
বিনোদন

বাবাকে দেখেই কেঁদে উঠলেন আরিয়ান

বিনোদন ডেস্ক: মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। পরে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে ছেলে গ্রেফতার হওয়ার কারণে শাহরুখ খান তার সিনেমার শুটিং বাতিল করেছেন। স্পেন সফর স্থগিত করে ছুটে গিয়েছেন ছেলেকে দেখার জন্য। সেখানে কথা বলারও সুযোগ পেয়েছেন।

এনসিবি সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে নাকি কাঁদতে থাকেন আরিয়ান।

জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) আরিয়ানকে আদালতে তোলা হচ্ছে। এদিনই তার জামিনের আবেদন করা হবে। আরিয়ানের জন্য লড়ছেন মুম্বাইয়ের প্রভাবশালী আইনজীবী সতীশ মানশিন্ডে।

গ্রেফতারি পরোয়ানায় আরিয়ান খানের বয়ানও রেকর্ড করা হয়েছে। সে বয়ান প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমেও। আরিয়ান লিখেছেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আরিয়ানকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীটিতে।

উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খান দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা