বিনোদন

কাল ইউটিউবে আসছেন শাবনূর

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র জগতে শাবনূরের পদচারণা দর্শকদের হৃদয়ে এখনও ঝড় তোলে। তিনি দীর্ঘদিন যাবত নেই দেশে। থাকেন অস্ট্রেলিয়াতে। চলচ্চিত্রের ক্যামেরা থেকে অনেক অনেক দূরে থাকলেও আসছেন ইউটিউবে।

অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা অনুভব করেন। আর তাই ভক্তদের আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি।

গত ১৪ সেপ্টেম্বর ‘শাবনূর’ নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি। এই কাজে তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝুমুর। এবার প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন শাবনূর। আর সেটি হবে তার ইউটিউব চ্যানেলে। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন তিনি।

শাবনূর বলেন, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাহলে সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি। লাইভে দর্শকদের ভালো সাড়া পেলে নিয়মিতই লাইভে আসবেন বলে জানান এ নায়িকা।

২০১৫ সালে মুক্তি পায় শাবনূরের শেষ সিনেমা ‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও পর্দায় আর পাওয়া যায়নি তাকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা