চিত্রনায়ক অমিত হাসান ও জায়েদ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

জায়েদ খানকে অমিত হাসানের ওপেন চ্যালেঞ্জ

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে দ্বন্দ্ব চলছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও হালের আলোচিত নায়ক জায়েদ খানের।

অমিত হাসান শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আর জায়েদ খান সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক।

অমিত হাসানের বিরুদ্ধে জায়েদের অভিযোগ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে অমিত হাসান সবচেয়ে বেশি অন্যায় করেছেন। সদস্য নির্বাচনের ক্ষেত্রে নিয়ম না মেনে যাকে-তাকে সদস্য করেছে আগের কমিটি।

জায়েদের এমন অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত হাসান।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, ১৮৪ সদস্যই কি মাছ বিক্রি করেন? সেলুনে চাকরি করেন? চিত্রনায়িকা ইরিন জামান, শিমু ইসলাম কি মাছ বিক্রি করেন! সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি। প্রশ্নই আসে না। আমি কী অন্যায় করেছি, বলতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। ঢালাওভাবে মন্তব্য করা তো ঠিক নয়।

জায়েদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে অমিত বলেন, জীবনে কোনো সিনেমায় অভিনয় করেননি, এমন একজনকে সদস্য বানিয়েছি, প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি প্রমাণ দিতে পারে অনিয়ম করেছি, তা হলে বর্তমান কমিটি যে পানিশমেন্ট দেবে, তা-ই মেনে নেব- এটি আমার ওপেন চ্যালেঞ্জ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা