রণবীর-দীপিকা-কারিনা
বিনোদন

ভালো স্বামী হওয়ার পরামর্শ

বিনোদন ডেস্ক: রণবীর-দীপিকা, এই জুটির ভালবাসায় মুগ্ধ নেট দুনিয়া। তাদের সম্পর্কের মিষ্টতা নজর কেড়ে নেয় সকলের। স্ত্রীর প্রতি যত্নশীল রণবীর সিং। দীপিকার কাছে সেরা স্বামী হওয়ার চেষ্টায় লেগে পড়ে থাকেন তিনি। এবার অভিনেত্রী কারিনা কাপুরের কাছে ভালো স্বামী হওয়ার পরামর্শ চাইলেন তিনি। যদিও রণবীর এবং কারিনার খুব একটা ঘনিষ্ট বন্ধুত্ব নেই। কিন্তু দাম্পত্য জীবন সুন্দর রাখার জন্য কারিনা কিছু উপদেশ নিলেন।

কারিনা কাপুরের রেডিও এর অনুষ্ঠানে হাজির ছিলেন রুপালি পর্দার আলাউদ্দিন খিলজি। সেখানে রণবীর সিং তার কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কীভাবে হওয়া যায়? তখন মৃদু হেসে কারিনা বলেছিলেন, 'তুমি প্রশংসা পাওয়ার চেষ্টা করছ। গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালবাসো। তোমার কোনও পরামর্শ দরকার নেই। সবাই দেখতে পায় দীপিকার প্রতি তোমার ভালবাসা।'

প্রশংসার পাশাপাশি পরামর্শ দিয়ে কারিনা জানান, 'আমি তোমাকে একটাই পরামর্শ দেব। সেটা খুব কার্যকরী। একে অপরকে একা থাকার সময় দেবে। তা হলেই দেখবে সব ঠিক থাকবে।'

কারিনা কাপুর ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন। তার আগে অবশ্য বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন এই জুটি। সুখী দাম্পত্য জীবনে দুই সন্তান তাদের। অন্যদিকে, ‘রামলীলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পরই সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর এবং দীপিকা। ২০১৮ সালে প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যান তাঁরা। ইটালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠান সারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা