কাজল আগরওয়াল
বিনোদন

মা হতে যাচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল গত বছরের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন। বিয়ের এক বছর না হতেই এবার এলো সুখবর। গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন কাজল।

ভারতীয় বিনোদন ভিত্তিক এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মা হতে যাচ্ছেন কাজল। প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কাজল।

বরাবরই ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে অনিচ্ছুক কাজল। এর আগে প্রেম-বিয়ে নিয়েও ‍নীরব থাকতে দেখা গেছে তাকে। কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার সময়ও ঘটা করে বিষয়টি প্রকাশ করেননি এ অভিনেত্রী। নামে মাত্র বিয়ের বিষয়টি জানিয়েছিলেন তিনি। বর্তমানে বেশ ক’টি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কাজল।

চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকেরা জানান, নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না কাজল। সামনেই তার বিবাহবার্ষিকী, এর আগে কাজ থেকে বিরতি ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা করেছেন। হয়তো বিবাহবার্ষিকীতে নিজের মুখে কোন সুখবর দেবেন তিনি।

বিয়ের পর তথাগত সিংহ পরিচালিত হিন্দি সিনেমা ‘উমা’র শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেন কাজল। পশ্চিমবঙ্গের কলকাতায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে আরও অভিনয় করছেন মেঘনা মালিক, হর্ষ ছায়া, টিনু আনন্দরা এবং টলিউডের আয়ুষী তালুকদারসহ অনেকে।

এরইমধ্যে তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন কাজল। এর মধ্যে চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার কাজলের ‘প্যারিস প্যারিস’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এলি অভ্রম, বরুণ শশী রাও, বিনয় প্রসাদ, ভরগবি নারায়ণসহ অনেকে। মেশ আরাবিন্দ পরিচালিত এই সিনেমাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা