-অভিনেত্রী নুসরাত জাহান
বিনোদন

নুসরাতের ছেলের বাবা যশ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত জাহান মা হওয়ার পর থেকে অভিনন্দনের পাশাপাশি যে প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন বারবার— সদ্যজাত সন্তানের বাবা কে?

নিখিল জৈনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। নিখিলও এই সন্তানের পিতৃত্ব দাবি করেননি।

সংসদ সদস্য হয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েও একই প্রশ্নের মুখোমুখি হয়েছে বারংবার। তবে সব প্রশ্নের জবাব বিভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, ‘ছেলের বাবা জানে বাবা কে’!

এরই মধ্যে গুঞ্জন ওঠে প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত নুসরাতের ছেলের বাবা। ছেলের নাম ঈশান রাখায় সেই গুঞ্জনের পালে জোর হাওয়া বইতে থাকে।

অবশেষে ছেলের পিতৃপরিচয় প্রকাশ্যে এলো। এ নিয়ে অভিনেত্রী সরাসরি মুখ না খুললেও কলকাতা পৌরসভার ওয়েবসাইটে সেই তথ্য মিলেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পর কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ জন্ম নিবন্ধনপত্রের ওয়েবসাইট আপডেট করে।

সেখানে দেখা গেল— নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিষ দাশগুপ্ত ওরফে যশ! নিচে মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি।

অর্থাৎ নুসরাত তার ছেলে ঈশানের জন্ম নিবন্ধনের জন্য যেসব তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে যশের নামই দেওয়া হয়েছে। বাবার পদবি ছেলের পদবি হিসেবে ব্যবহৃত হয়েছে।

পৌরসভার তথ্য বাতায়ন বলছে, অনলাইনে ঈশানের জন্ম নিবন্ধনপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা